Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

চিরিরবন্দরে ট্রেনে কাটা পড়ে মা ও মেয়ে নিহত

জামালপুরে-ট্রেনে-কাটা-পড়ে-মা-ছেলের-মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর রেলওয়ে স্টেশনে পার্বতীপুরগামী কাঞ্চন ট্রেনে কাটা পড়ে মোছা. খাদিজা পারভীন (২৫) এবং তার চার মাস বয়সী শিশু কন্যা তামান্না নিহত হয়েছে। শুক্রবার (১৭ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই দূর্ঘটনা ঘটে। নিহত খাদিজা চিরিরবন্দর উপজেলার বাসুদেবপুর ফকিরপাড়া গ্রামের মো. সামিউল ইসলামের স্ত্রী ও একই উপজেলার ছোট বাউল গ্রামের মো. রশিদুল ইসলামের মেয়ে।
দিনাজপুর জিআরপি থানার এসআই মো. জিয়াউল হক জিয়া জানান, নিহত গৃহবধূ তার স্বামীর বাড়ী হতে বাবার বাড়ি যাওয়ার জন্য রেললাইন পার হচ্ছিলেন। এ সময় দিনাজপুর থেকে পার্বতীপুরগামী কাঞ্চন ট্রেনটি চিরিরবন্দর স্টেশনে পৌঁছলে রেল লাইন পার হওয়ার সময় মেয়েসহ ট্রেনে কাটা পড়ে নিহত হন। নিহত মা-মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে বলে জানান জিয়াউল হক জিয়া।

Leave A Reply

Your email address will not be published.