Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঝিনাইদহে বিশ্ব পরিবেশ দিবস পালিত

 

Jhenidah Rally Photo 5-6-15মনিরুজ্জামান সুমন,ঝিনাইদহ:

“শত কোটি জনের অপার স্বপ্ন, একটি স্বপ্ন,করি না নিঃস্ব” এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও চিত্রাঙ্কণ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিশু একাডেমী প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে শিশু একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক আবু সালেহ মো: মহিউদ্দিন খার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক এ্যাড. আব্দুল ওয়াহেদ জোয়ার্দ্দার, অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন। পরে চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

Leave A Reply

Your email address will not be published.