Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঝিনাইদহে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা

jhenaidahঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুন্ডু পৌর এলাকায় নিপা খাতুন (৩৫) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার প্রাক্তন স্বামীর বিরুদ্ধে। গতকাল শুক্রবার দিবাগত মধ্যরাতে হরিণাকুন্ডু গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রাক্তন স্বামী ঠান্ডু আলীকে আটক করেছে পুলিশ। নিহত গৃহবধূ নিপা খাতুন একই উপজেলার ফয়েজ উদ্দিনের মেয়ে।
হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন জানান, কয়েক বছর আগে একই গ্রামের ঠান্ডু আলীর সঙ্গে নিপার বিয়ে হয়। পারিবরিক কলহের কারণে এক পর্যায়ে তাদের মধ্যে তালাক হয়। তবে তালাকের পরও তাদের মধ্যে বিভিন্ন সময়ে দ্ব›দ্ব চলে আসছিল। এরই এক পর্যায়ে গতরাতে ঠান্ডু আলী তালাকপ্রাপ্ত স্ত্রী নিপাকে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় ঠান্ডু আলীকে আটক করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.