Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঝিনাইদহে ১ লাখ পিস যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার

ঝিনাইদহ :  ঝিনাইদহে এক লাখ পিস যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার আটক করেছে ভ্রামমাণ আদালত। বুধবার দুপুরে বিসিক শিল্প নগরীর মামস ফার্মা লিমিটেড নামক একটি হারবাল ওষুধ ফ্যাক্টারিতে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়। এ সময় ওই কারখানার মালিক সামসুজ্জামানকে আটক ও ৬০ হাজার টাকা জরিমানা করা সহ কারখানাটি সিলগালা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট বশির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিসিক শিল্প নগরীতে মামস্ ফার্মা লিমিটেডে এর কারখানায় অভিযান চালিয়ে ১ লাখ পিস যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় ওই কারাখানার মালিক শৈলকুপা উপজেলার কবিরপুর গ্রামের মনোয়ার হোসেনের ছেলে সামুজ্জামানকে আটক করা হয়েছে। সেখানে ভ্রাম্যমাণ আদালর্ত বসিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৬০ হাজার টাকা জরিমানা এবং কারখানা সিলগালা করা হয়।

Leave A Reply

Your email address will not be published.