Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঝিনাইদহে ২ শ’ পিস ইয়াবা সহ ১ জন আটক

Jhenidah bnp misil Pic 08.03.15মনিরুজ্জামান সুমন,ঝিনাইদহ:  ঝিনাইদহে ২ শ’ পিস ইয়াবা সহ এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রবিবার ভোর ৪ টার দিকে সদর উপজেলার বিষয়খালী বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত আলমগীর হোসেন (৩০) সদর উপজেলার ময়াধরপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ওসি শাহাবুদ্দিন আজাদ জানান, রবিবার ভোর ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা সদরের বিষয়খালী বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় বিষয়খালী বাজার থেকে এ্যালোমেলো ঘোরাফেরা করায় আলমগীর হোসেনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাসী করে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সে যশোর থেকে ইয়াবা এখানে এনেছিল বলে জানান ওসি।
আটককৃত আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসা করে আসছিল বলে তিনি জানান। আটকৃতের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave A Reply

Your email address will not be published.