Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঝিনাইদহের শৈলকুপায় গাঁজা ব্যবসায়ীকে ১ বছর কারাদণ্ড

মনিরুজ্জামান সুমন, ঝিনাইদহ:

ঝিনাইদহের শৈলকুপায় আবেদ আলী নামে এক গাঁজা ব্যবসায়ীকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট সন্দ্বীপ কুমার সরকার শনিবার দুপুরে তার নিজ কার্যালয়ে এ আদেশ দেন।

পুলিশ জানায়, উপজেলার পূর্ব মাদলা গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে আবেদ আলী দীর্ঘদিন গাঁজাসহ বিভিন্ন মাদক কারবারির সাথে জড়িত ছিল। তার বিরুদ্ধে শৈলকুপা থানায় একাধিক অভিযোগ রয়েছে। শুক্রবার সন্ধ্যায় খুলুমবাড়িয়া বাজার এলাকা থেকে শৈলকুপা থানার এস.আই রায়হান আবেদ আলীকে গাঁজাসহ আটক করে।

শৈলকুপা থানার ওসি এম.এ হাসেম খান জানান, শৈলকুপা থেকে সব ধরনের মাদক নির্মূলের অভিযানের অংশ হিসাবে আবেদ আলীকে গ্রেফতার করা হয়েছে। পর্যায়ক্রমে এ অভিযান অব্যাহত থাকবে।

Leave A Reply

Your email address will not be published.