Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঝিনাইদহের শৈলকুপায় স্বামীর কাছে যেতে না দেওয়ায় নববধূর আত্মহত্যা

মনিরুজ্জামান সুমন, ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় স্বামীর কাছে যেতে না দেওয়ায় সেতু রানী ১৮ নামে এক নববধূর আত্মহত্ব্যার ঘটনা ঘটেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার ১০নং বগুড়া ইউনিয়নের স্বরূপ নগর গ্রামের বিপ্লব বিশ্বাস এর স্ত্রী ও উমেদপুর ইউনিয়নের খড়ি বাড়ীয়া গ্রামের শ্রীক্রান্ত বিশ্বাসের মেয়ে সেতু সোমবার সন্ধায় বাবার বাড়ীতে বিষপান করে আত্মহত্ব্যা করে।

নিহতের স্বামী বিপ্লব জানায়,চার মাস আগে সম্পর্কের মাধ্যেমে আমাদের বিয়ে হয়। বিয়ের পর এই প্রথম এক মাস আগে আমার শ্বশুর ফসলিয়ে সেতুকে তাদের বাড়ীতে নিয়ে আসে। এরপর তাকে আমার কাছে আর যেতে দেবে না বলে অনেক নির্যাতন করতো। এ ছাড়া সেতুকে ভারতে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা করে। বাধ্য হয়ে সেতু আত্মহত্ব্যার পথ বেছে নেয়।

শৈলকুপা থানার ওসি এম,এ হাসেম খান জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে ও স্বামীর পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.