Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঝিনাইদহের হরিনাকুন্ডুতে চরমপন্থী নেতা গ্রেফতার

মনিরুজ্জামান সুমন,ঝিনাইদহ : ঝিনাইদহের হরিনাকুন্ডু থেকে বিপ্লবী কমিউনিস্ট পার্টির এক আঞ্চলিক নেতা ও অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। শক্রবার ভোর রাতে উপজেলার পৈলানপুর গ্রামে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওহিদুল মন্ডল চুয়াডাঙ্গা জেলার বোয়ালিয়া গ্রামের আয়ুব আলী মন্ডলের ছেলে।

হরিনাকুন্ডু খানার ওসি এরশাদুল কবির চৌধুরী জানান, আজ ভোর রাতে জেলার হরিনাকুন্ডু উপজেলা পৈলানপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ওই গ্রামের একটি বাড়ি থেকে ওহিদুল মন্ডলকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, গ্রেফতার কৃতের বিরুদ্ধে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহের হরিনাকুন্ডু থনায় অপহরণ, গুম, চাদাবাজী, সহ বিভিন্ন সন্ত্রাসীমুলক কর্মকান্ডের একাধীক মামলা রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.