Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঝিনাইদহের হরিনাকুন্ডুতে রিভলবার ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ

মনিরুজ্জামান সুমন, ঝিনাইদহ : ঝিনাইদহের হরিনাকুন্ডু থেকে রিভলবার ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৭ টার দিকে উপজেলার কুলবাড়িয়া মাঠ থেকে এ অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটে।

হরিনাকুন্ডু থানার ওসি এরশাদুল কবির চৌধুরী জানান, উপজেলার কুলবাড়িয়া মাঠে অস্ত্র পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিত্যাক্ত অবস্থায় ১ টি দেশী তৈরি রিভলবার ও একটি হাশুয়া উদ্ধার করে।  তবে কারা কেন এখানে অস্ত্র রেখেছিল তা পুলিশ জানাতে পারেনি।

 

Leave A Reply

Your email address will not be published.