Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

টঙ্গীতে নিখোঁজের দুইদিন পর পুকুর থেকে মরদেহ উদ্ধার

টঙ্গী প্রতিনিধি: গাজীপুরের টঙ্গী থেকে নিখোঁজ হওয়ার দু’দিন পর পুকুর থেকে তৌফিকুল ইসলাম তানভির (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মাঝুখান এলাকার একটি পুকুর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত তানভির টঙ্গীর গোপালপুর এলাকার মো. তাইজুল ইসলামের ছেলে।
টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি মো. জহিরুল ইসলাম নিহত যুবকের স্বজনদের বরাত দিয়ে জানান, গত মঙ্গলবার বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন তানভির। অনেক খোঁজাখুঁজির পর জানা যায় তানভির এদিন ওই পুকুরের আশপাশে ছিলেন। নিহতের পরিবারের লোকজন টঙ্গী ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ডুবুরি দল ওই পুকুরে খোঁজাখুঁজি করে তানভিরের মরদেহ উদ্ধার করে।
মিরেরবাজার পুলিশ ফাঁড়ির এসআই রফিকুল ইসলাম জানান, নিখোঁজের দুইদিন পর ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি হত্যা না স্বাভাবিক মৃত্যু এখনও নিশ্চিত নয়। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি।
এব্যপারে টঙ্গী মডেল থানার ওসি মো. ফিরোজ তালুকদার জানান, তানভিন দুইদিন নিখোঁজ ছিলো। মাঝুখান এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আমরা একজনকে আটক করেছি।

Leave A Reply

Your email address will not be published.