টস জিতে ব্যাটিংয়ে ভারত
স্পোর্টসডেস্ক: সিরিজের একমাত্র টেস্ট ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছে ভারত। টস জেতার পর ধারা ভাষ্যকার সঞ্জয় মাঞ্জেকারের এক প্রশ্নের জবাবে ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি বলেন, ‘তারা পাঁচ বোলার নিয়ে মাঠে নামবেন। আশা করি বোলাররা প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করে।’
অপর দিকে বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম বলেন, ‘সাকিব আল হাসান, রুবেল এবং তাইজুল যে কেনো সময় পার্থক্য গড়ে দিতে পারেন। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক সিরিজের পর ভারতের বিপক্ষে জয়ের লক্ষ্যে মাঠে নামবে তার দল।
তারা মানসিকভাবে চাঙ্গা রয়েছেন বলেও জানান মুশফিকুর। তবে আবহওয়া এই খেলায় বড় নিয়ামক হয়ে দাঁড়াতে পাবে বলে তিনি মনে করেন।
প্রায় ৯ বছর পর ফতুল্লায় টেস্ট ম্যাচ খেলতে নামছে স্বাগতিকরা। ২০০৬ সালে এ মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের সম্ভাবনা তৈরি করেছিল টাইগাররা। এবার এই ভেন্যুতে নামার আগে বাংলাদেশের লড়তে হবে প্রচণ্ড গরমের সঙ্গেও। বুধবার তাপমাত্রা থাকতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াস।