Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

টাঙ্গাইলে চালভর্তি ট্রাক খাদে পড়ে নিহত ২

road-accident 2টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা এলাকায় চালভর্তি ট্রাক খাদে পড়ে দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত সাতজন। সোমবার বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের মধ্যে মহিবুর রহমানের (২৬) পরিচয় পাওয়া গেছে। তিনি বগুড়া সদরের বাসিন্দা। আহতদের সবাইকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। টাঙ্গাইলের ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. আসাদ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রাকটি চাল নিয়ে উত্তরবঙ্গ থেকে ঢাকা যাচ্ছিল। বিকেল ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ঘারিন্দা এলাকায় হঠাৎ ট্রাকের সামনের চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এসময় চালের বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ট্রাকের দুই শ্রমিক নিহত ও সাত শ্রমিক আহত হয়।

Leave A Reply

Your email address will not be published.