Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

টাঙ্গাইলে সড়ক দূর্ঘটনায় নিহত ৯, আহত ২০

টাঙ্গাইল

টাঙ্গাইল : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের বাসাইল উপজেলার পাটখাগড়ি এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মহিলাসহ ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার পাটখাগড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরো বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও আহতরা জানায়,  বিকেলে টাঙ্গাইলের ধনবাড়ী থেকে ঢাকাগামী বিনিময় পরিবহণের একটি বাস ঘটনাস্থলেই পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসকে সাইট দিতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে বাসের ছাদে থাকা যাত্রীরা বাসের নিচে চাপা পরে। ঘটনাস্থলেই আটজন নিহত হন। আহত হয় আরো অন্তত ২০ জন।

হাইওয়ে থানার গোড়াইজোনের ওসি হুমায়ুন কবির জানিয়েছেন, ‘বিনিময়’ পরিবহনের একটি বাস ধনবাড়ি থেকে ঢাকা যাচ্ছিল। বাসটি পাঁচখাগড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পানিতে ডুবে যায়।

দুর্ঘটনার পর পরই টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন ও পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর ঘটনাস্থলে এসে পৌঁছে উদ্ধার কাজ তদারকি করেন। এ সময় জেলা প্রশাসক নিহত প্রত্যেক পরিবারকে বিশ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দেন।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Leave A Reply

Your email address will not be published.