Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

টানা বৃষ্টিতে যুক্তরাষ্ট্রের অধিকাংশ এলাকা প্লাবিত

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে গত কয়েকদিনের টানা বৃষ্টির ফলে প্লাবিত হয়ে গেছে পশ্চিমাঞ্চলের অধিকাংশ এলাকা।

বিশেষত, পাদুকাহ শহরের বেশিরভাগ সড়ক মহাসড়ক বন্যার পানিতে তলিয়ে গেছে। ফলে পানিবন্দি হয়ে পড়েছে বহু যানবাহন। বৃষ্টিপাত অব্যাহত থাকায় পানির স্তর আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ পরিস্থিতিতে, স্থানীয় অধিবাসীরা দুর্ভোগের মুখে পড়লেও এখনও কোন ত্রাণ সহায়তা পৌঁছায়নি।

তবে শুক্রবারের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা। বছরের এ মৌসুমে যুক্তরাষ্ট্রে সাধারণত গরম পড়ে।

Leave A Reply

Your email address will not be published.