টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ধর্মশালায় টাইগাররা
স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ধর্মশালার পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সোমবার বিকাল সাড়ে ৪টায় ধর্মশালা বিমানবন্দরে পৌঁছায় টাইগাররা। রবিবার এক টুইটবার্তায় একথা নিশ্চিত করে বিসিবি।
ঢাকা থেকে সকাল ১০টা ৫ মিনিটে রওনা দিয়ে স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটে দিল্লি পৌঁছায় বাংলাদেশ দল। সেখান থেকে মাশরাফিদের নিয়ে স্পাইস জেটের ভাড়া করা বিমান ধর্মশালার উদ্দেশে ওড়ে বিকাল ৩টায়। ধর্মশালা বিমানবন্দরে পৌঁছায় সাড়ে ৪টায়।