Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে যে দলসমূহ

file (2)

 স্পোর্টস ডেস্ক :: বিশ্বকাপ বাছাই পর্ব খেলে ভারতে অনুষ্ঠিত ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে আইসিসি’র সহযোগী ৬ দল। আর সুযোগ পাওয়া সহযোগী দেশগুলো হচ্ছে, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, আফগানিস্তান, ওমান, স্কটল্যান্ড ও হংকং। ১১ মার্চ ২০১৬ সালে ভারতের আটটি ভেন্যুতে এ আসরটি অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে এ স্টেডিয়ামগুলোও নির্ধারণ করা হয়েছে।

এবারের বাছাই পর্বে সবচেয়ে চমক সৃষ্টি করেছে এশিয়ার দল ওমান। নামিবিয়াকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মত ক্রিকেটের শীর্ষ পর্যায়ের কোন আসরে জায়গা পেল দলটি। সেই সঙ্গে টি-২০ খেলার যোগ্যতাও অর্জন করলো ওমান।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ১৬ দলের অংশগ্রহনে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে টেস্ট খেলুড়ে দেশের মধ্যে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ভারত, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, বাংলাদেশ ও জিম্বাবুয়ে আগেই জায়গা করে নিয়েছে।

Leave A Reply

Your email address will not be published.