Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

‘টি২০তে শক্তির চেয়ে বুদ্ধি বড়’

স্পোর্টস ডেস্ক:
টি২০ ক্রিকেট মানে চার-ছক্কার ফুলঝুরি। সুতরাং, চার-ছক্কা হাঁকাতে হলে চাই গায়ের জোরও। তবে কখনও-কখনও এই গায়ের জোরের খেলাটা পরিণত হয় বুদ্ধির খেলাতেও। বিষয়টা বেশ উপলব্ধি করেছেন বাংলাদেশ দলের ওপেনার সৌম্য সরকার। টি২০ ক্রিকেট মানে দর্শকদের বাড়তি বিনোদন। তাইতো ধুম-ধাড়াক্কার প্রদর্শনী দেখতে মাঠে ছুটে আসেন অগনিত দর্শক-সমর্থক। ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটের খেলায় বাংলাদেশে খুব একটা নিয়মিত হয় না বললেই চলে। তাই এ ফরম্যাটে বাংলাদেশের ক্রিকেটাররা এখনও সবকিছু ভালোভাবে আয়ত্বে নিতে পারেনি। অনেক সময় টি২০ ক্রিকেট পরিস্থিতি বুঝেও খেলতে হয় বলে মনে করছেন সৌম্য সরকার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টি২০ ম্যাচে স্বাগতিক ব্যাটসমানরা আরেকটু হিসেব করলে খেললে ম্যাচের ফল অন্যরকম হলেও হতে পারতো বলে মনে করেন সৌম্য। কিন্তু দ্রুত উইকেট হারানোর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। এ প্রসঙ্গে সৌম্য বলেন, ‘আসলে  টি২০ খেলা কিন্তু মানসিকভাবে অনেক কঠিন। গায়ের শক্তির চেয়েও এখানে বুদ্ধির খেলাই সবচেয়ে বেশি। তাইতো মানসিকভাবে ঠিক করে নিতে হয়- কী করলে কী হবে। সে জন্য টি২০ যত খেলা যায়, ততোই ভালো। কারণ, আমরা সেভাবে টি২০ ম্যাচই খেলি না। তাই টি২০ আরেকটু বেশি খেলতে পারলে আমাদের জন্য অনেক ভালো হয়।’

Leave A Reply

Your email address will not be published.