Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলা ফোরাম সভা অনুষ্ঠিত

জাকির হোসেন, পীরগঞ্জ (ঠাকুরগাও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর উদ্যোগে স্থানীয় সরকারের কার্যক্রম বিষয়ক উপজেলা ফোরামের পরামর্শ সভা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন পরিষদের মহিলা সদস্যদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা পরিষদ মহিলা ভাইসচেয়ারম্যান মোছাঃ পারুল বেগমের সভাপতিত্ত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর অফিসার আলহাজ মোঃ রেজাউল করিম। অনুষ্ঠিত সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার শাকিনা বিনতে শরীফ। আরো বক্তব্য রাখেন ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর জেলা ব্যবস্থাপক মোছাঃ ফারজানা ইয়াসমিন। উক্ত আলোচনা সভায় সামাজিক ক্ষমতায়নসহ বাল্যবিবাহ প্রতিরোধ, বেকারত্ব দূরীকরনে প্রশিক্ষনের ব্যাপারে আলোকপাত করা হয়।

Leave A Reply

Your email address will not be published.