Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঠাকুরগাঁও রাণীশংকৈলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন!

IMG_20150326_014059আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল; 

ঠাকুরগাওয়ের রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস দিন ব্যাপী অনুষ্ঠান পালিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের মাননীয় জাতীয় সংসদ সেলিনা জাহান লিটা, উপজেলা চেয়ারম্যান আইনুল হক মাস্টার, মেয়র মকলেসুর রহমান, আ”লীগ সভাপতি সইদুল হক, সম্পাদক তাজউদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগম পুতুল, কৃষি কর্মকর্তা মাজেদুর রহমান, অধ্যক্ষ তাজুল ইসলাম, কমান্ডার সিরাজুল ইসলাম, প্রশান্ত বসাক, বিভিন্ন সংগঠনের নেতাকর্মী বৃন্দ ও সাংবাদিক বৃন্দ।

এমপি লিটা প্রধান অতিথি মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে তার বক্তব্যে বলেন, দেশের এই ভয়াবহ পস্থিতিতে আপনাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করতে এগিয়ে আসতে হবে এবং প্রধান মন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করতে হবে। দিনব্যাপী খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে ব্যাপক মানুষের সমাগম দেখা যায়।

Leave A Reply

Your email address will not be published.