Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ভুয়া ডিএসবি গ্রেফতার

download (3)রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গত ৭ই মার্চ সকাল ১১টায় মহিলা ডিগ্রি কলেজের সামনে স্থানীয় জনতা ভুয়া ডিএসবিকে ধরে থানায় সোপর্দ করেন। জানা গেছে, এ উপজেলার জওগাঁও গ্রামের মৃত লক্ষীন্দ্র নাথ দাসের পুত্র পল্লব এর নিকট হতে ঠাকুরগাঁও গোয়ালপাড়া গ্রামের রফিকুলের পুত্র শামীম (৪০) ভুয়া ডিএসবি পরিচয় দিয়ে এবং আ: খালেক, আ: কাদের, মাহবুবকে গত ২৫ ফেব্রুয়ারী পুলিশে চাকুরী দেওয়ার কথা বলে ১ লক্ষ ৬৫ হাজার টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে বাদী পল্লব ঠাকুরগাঁওয়ে খোঁজ খবর নিয়ে জানতে পারে যে, শামীম ভুয়া ডিএসবি পরিচয় দিয়ে লক্ষ লক্ষ টাকা লোকজনের নিকট হাতিয়ে নিয়েছে। গত ৭ই মার্চ আরও ৩ লক্ষ টাকা আনতে গেলে শামীম প্রতারককে জনগণ ধরে থানায় সোপর্দ করে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।

Leave A Reply

Your email address will not be published.