Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঠাকুরগাঁও রানীশংকৈলে ধান কাটা যন্ত্রের ‘রিপার’ প্রদর্শন

IMG_20150524_104734রানীশংকৈল  প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে সন্ধারই (খুটিয়া টলী) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে সৌজন্যে কৃষি কর্মকর্তা মাজেদুর রহমানের তত্ববধায়নে ধান কাটা যন্ত্রের ‘রিপার’ এর শুভ উদ্বোধন করা হয়। যুগোপযোগী যান্ত্রীক ধান কাটার যন্ত্র রিপার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মাফুজা বেগম পুতুল, বিশেষ অতিথি ৮নং নন্দুয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুলতান, উপসহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম, সাংবাদিকবৃন্দ ও এলাকার শতাধিক কৃষক সাধারণ লোকজন।

দেখা গেছে ‘রিপার যন্ত্রটি সুশৃঙ্খলভাবে স্বল্প সময়ের মধ্যে ধান কেটে উপস্থিত লোকজনকে আশ্চর্য করে এবং এই পেট্রোল চালিত ধান কাটার যন্ত্রটির আনুমানিক মূল্য ১ লক্ষ ৬৫ হাজার টাকায় পাওয়া যাচ্ছে। সাধারণ কৃষকদের ভর্তুকী কথা হলে কৃষি কর্মকর্তা আস্বত্ব করেন।

Leave A Reply

Your email address will not be published.