Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঠাকুরগাঁওয়ে আর্ট ক্যাম্পের সমাপনী

thak-news-pic-1

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে দুইদিন ব্যাপি আর্ট ক্যাম্পের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের হাজীপাড়া এলাকায় বর্ণময় কুশ নিকেতন কিন্টারগার্টেন এর আয়োজনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও কার্টুনিস্ট চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক শিশির ভট্টাচার্য।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক আব্দুল আউয়াল, অতিরিক্ত জেলা প্রশাসক আ.ফ.ম ফজলে রাব্বি, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের চিত্রশিল্পী ও শিক্ষক কাদিমুল ইসলাম যাদু, বর্ণময় কুশ নিকেতনের সভাপতি কিশোর রায়, পরিচালক চন্দন ঘোষ প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন আতিকা ইসলাম ঋতু।
উল্লেখ্য, দুইদিন ব্যাপি আর্ট ক্যাম্পে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিশুরা অংশ নেয়।

Leave A Reply

Your email address will not be published.