Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঠাকুরগাঁওয়ে দুইটি সেতুর শুভ উদ্বোধন

thakurgaon-picআব্দুল আউয়াল, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলায় নব-নির্মিত দুইটি সেতুর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে প্রধান অতিথি হিসেবে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের অনভার দিঘী রাস্তা হতে গোয়ালপাড়া যাওয়ার রাস্তায় গোয়ালপাড়া পূর্ব পাশ্বে সেতুর উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
রহিমানপুর ইউনিয়নে সেতু উদ্বোধন শেষে গোয়ালপাড়া গ্রামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রহিমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রমজান আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক মুহা: সাদেক কুরাইশী, রহিমানপুর ইউপি চেয়ারম্যান আবু হান্নান হান্নু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমূখ।
বিকেলে সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের মাধবপুর পাকা রাস্তা হতে ঢোলারহাট যাওয়ায় রাস্তার নীরেন মেম্বারের বাড়ীর পার্শ্বে একটি সেতুর উদ্বোধন করেন ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন।
উল্লেখ্য, দূর্যোগ ব্যবস্থাপনার বাস্তবায়নে রহিমানপুর ও ঢোলারহাট ইউনিয়নে ৫৪ লক্ষ টাকা ব্যয়ে সেতু দুইটির নির্মাণ কাজ সম্পন্ন করা হয়।

Leave A Reply

Your email address will not be published.