Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২

সড়ক দুর্ঘটনাআব্দুল আউয়াল, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় শিশু সুমাইয়া (৫) ও সূর্যমোহনের (৫৫) মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে এ দুটি ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পীরগঞ্জে গুয়াগাঁও সড়কের নাকাটি এলাকায় একটি অটোরিকশা পেছন থেকে ধাক্কা দিলে সুমাইয়ার (৫) মৃত্যু হয়। সুমাইয়া গুয়াগাঁও গ্রামের জবাইদুর রহমানের মেয়ে। পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম শওকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অন্যদিকে, বালিয়াডাঙ্গী-রাণীশংকৈল মহাসড়কের ঘোগোডারা এলাকায় দুপুর ১টার দিকে দুটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে সূর্যমোহন ফাকু (৫৫) ঘটনাস্থলে মারা যান। সূর্যমোহন ঠাকুরগাঁও সদর উপজেলার সুতলাগড় গ্রামের জগোলাল মোহনের ছেলে।

Leave A Reply

Your email address will not be published.