Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঠাকুরগাঁওয়ে মহিষের গুতোয় একজনের মৃত্যু, দুইজন আহত

thakurgaon ঠাকুরগাঁও

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে মহিষের শিংয়ের গুতোয় বিশু (৪৫) নাম এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া শাহজাহান (২২) ও আনসারুল ইসলাম (৩৫) আহত হয়েছেন। শনিবার রাত ৭টায় এ ঘটনা ঘটে।
নিহত বিশু সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের কশালবাড়ী গ্রামের মজিবর রহমানের ছেলে এবং আহত মো. শাহজাহান একই গ্রামের দবিরুল ইসলামের ছেলে ও আনসারুল ইসলাম একই গ্রামের গ্রামের দলিল উদ্দীনের ছেলে।
পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, বিশু পেশায় ছিলেন কসাই। সেই সুবাধে শনিবার বিকেলে দিনাজপুর জেলার বীরগঞ্জ কাহারোল হাটে মহিষ কিনতে যায়। একটি মহিষ কিনে রাত ৭টার দিকে নসিমন গাড়ীতে করে বাড়ী ফিরছিলেন পথিমধ্যে ২৮ মাইল নামক এলাকায় নসিমন গাড়িটি উল্টে যায় এবং গাড়ি থেকে মহিষটি পালিয়ে যাওয়া চেষ্টা করে। এসময় বিশু সহ তাঁর ২ সহযোগি মহিষটি ধরার চেষ্টা করলে মহিষচি শিং দিয়ে তাদের গুতো দেয় । এতে তাঁরা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। এখানে বিশুর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১২টার দিকে সে মারা যায়। আহতরা বর্তমানে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.