Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঠাকুরগাঁওয়ে শ্রমিকদের মুজুরি বৃদ্ধির দাবিতে মানববন্ধন

thakurgaon-humain-chain-pic-2আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও চিনিকলের অধীনে বাণিজ্যিক ও পরিক্ষামূলক খামার শ্রমিকদের বিএডিসি’র ন্যায় মুজুরি বৃদ্ধি’র দাবিতে মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে।

আজ রবিবার দুপুরে ইক্ষু খামার শ্রমিকের ব্যানারে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তা এ মানববন্ধন কর্মসুচী পালন করা হয়।

ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসুচি চলাকালে বক্তব্য রাখেন, শ্রমিক আন্দোলন কমিটির সভাপতি ফয়েজ আলী, সাধারণ সম্পাদক সুজন, মোইলেন চন্দ্র, রাজেন, তপন প্রমূখ।

বক্তারা এসময় অভিযোগ করে বলেন, ৮ ঘন্টা পরিশ্রমের পর সুগারমিল কর্তৃপক্ষ আমাদের মুজুরি প্রদান করেন ১৬৫ টাকা যা দিয়ে সংসার চলে না। অবিলম্বে ৪২০ টাকা দৈনিক হাজিরা প্রদানের দাবি জানান তারা।

এতে সুগারমিলের আওতায় ৮টি ইক্ষুু খামারের শ্রমিকরা মানববন্ধনে অংশ নেন এবং শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন। বিডিপত্র/আমিরুল

Leave A Reply

Your email address will not be published.