Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঠাকুরগাঁওয়ে সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

ঠাকুরগাঁও প্রতিনিধি :  সমতলের আদিবাসিদের জন্য পৃথক স্বাধীন ভুমি কমিশন গঠনসহ ৯ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে র‌্যালি ও আলোচনা সভা করেছে জাতীয় আদিবাসি পরিষদ। মঙ্গলবার দুপুরে জাতীয় আদিবাসী পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে গিয়ে শেষ হয়। পরে প্রেসক্লাব হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় আদিবাসী পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি সূর্য মুর্মুর সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন, জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি আবু তোরাব মানিক, জাতীয় আদিবাসী পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার উপদেষ্টা অ্যাড. ইমরান চৌধুরী প্রমুখ।

বক্তারা সমতল আদিবাসীদের জন্য পৃথক স্বাধীন ভূমি কমিশন গঠনের দাবি জানান আদিবাসি নেতারা।

Leave A Reply

Your email address will not be published.