ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় খালেদা নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। খালেদা হরিপুর উপজেলার গড়ভবানীপুর গ্রামের আব্দুল হালিমের মেয়ে। সে কাঠালডাঙ্গী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। রোববার দুপুরে তার নিজ ঘর থেকে লাশ উদ্ধার করা হয়।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আকতারুজ্জামান প্রধান জানান, খালেদা সকাল ১১টার দিকে নিজ ঘরের দরজা বন্ধ করে। দুপুরে পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। তবে, তার মৃত্যুর কারণ বলতে পারেনি পরিবার সদস্যরা।