Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গোরস্তানের জমি দখল করে বহুতল ভবন নির্মাণ-জেলা প্রশাসকের বরাবরে স্বারক লিপি!

পীরগঞ্জ প্রতিনিধি, ঠাকুরগাঁও :  ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে গোরস্তানের সরকারী জায়গা দখল করে বহুতল বিশিষ্ট পাকা ভবন নির্মান করা হচ্ছে। ইতি মধ্যে এর ১ম তলার নির্মান কাজ সম্পন্ন হয়েছে। গোরস্তানের জমি ঐ অবৈধ ভবন উচ্ছেদ করার দাবীতে এলাকারীর পক্ষে পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর নুরে আলম বুধবার জেলা প্রশাসক বরাবরে লিখিত আবেদন করেছেন।

আবেদনে উল্লেখ করা হয়, পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের সামনে ঐতিহাসিক পীরডাঙ্গী গোরস্তানের জমি দখল করে বিএনপি নেতা আবুল হোসেন বহুতল বিশিষ্ট পাকা ভবন নির্মান করে ওষুধের দোকান ও ডায়াগনষ্ঠিক সেন্টারের ব্যবসা শুরু করেছেন। ইতি পূর্বে ঐ একই জায়গায় পাকা ভবন করার চেষ্টা করলে প্রশাসন তা ভেঙ্গে দেন। সম্প্রতি তিনি ঐ জায়গয়া আবারো পাকা ভবন নির্মান কাজ শুরু করলে স্থানীয় লোকজন প্রশাসনের কাছে অভিযোগ করেন। কিন্তু এবার প্রশাসন অজ্ঞাত কারণে নিরব থাকে। বর্তামানে ভবনের ১ম তলার কাজ সম্পন্ন হয়েছে। এতে ওষুধের দোকান ও মর্ডান ডায়াগনষ্টিক সেন্টার চালু করা হয়েছে। সরকারী জমিতে অবৈধভাবে পাকা ভবন নির্মান কাজবন্ধ করা সহ ভবনটি উচ্ছেদ করার দাবীতে এবার জেলা প্রশাসক বরাবরে লিখিত আবেদন করা হয়েছে।

এ বিষয়ে অভিযোগকারী নুরে আলম বলেন, প্রশাসন টাকা খেয়ে গোরস্তানের সরকারী জমিতে পাকা ভবন করার সুযোগ করে দিয়েছে। এর প্রতিকারের জন্য এলাকার শতাধিক লোক সহ তিনি জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Leave A Reply

Your email address will not be published.