Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৭টি বাড়ি আগুনে পুড়ে ছাই

পীরগঞ্জ (ঠাকুরগাও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার সিংগারোল-দহপাড়া নামক স্থানে ৭ টি বাড়ি আগুনে পুড়ে গেছে। ঘটনাস্থলে গিয়ে জানা যায়, মঙ্গলবার সকাল ১১ টায় দহপাড়া গ্রামের হাবিবুল্লা বি,এসসি র স্ত্রীর রান্না ঘর থেকে আগুনের উৎপত্তি হয়ে বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আগুনের তীব্রতা ছড়িয়ে পড়ে একই গ্রামের মোঃ আবুতালেব, টুকু, সামসুল, সিরাজুলের বাড়ি মহুর্তের মধ্যেই আগুনের লীলাহীন শিখায় ২০ ঘর পুরোপুরি ভষ্মিভূত হয়ে গেছে।

আগুনের ভয়ে পাশ্ববর্তী আবুবক্কর ও জাহিরুলের বাড়িও পুরোপুরি ভেঙ্গে ফেলতে হয়েছে। আগুনের সংবাদ পেয়ে তাৎক্ষনিক ভাবে পীরগঞ্জ ফায়ারসার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনে।স্থানীয় ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন জানান, এতে ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লক্ষ টাকার অধিক হবে। পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইফতেখারুল ইসলাম খন্দকার ঘটনাস্থাল পরিদর্শন করেন এবং তিনি প্রতিটি পরিবারকে ৩০ কেজি চাউল অনুদান দেওয়ার আশ্বাস দেন।

Leave A Reply

Your email address will not be published.