Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা ও র‌্যালি

1
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় হেযবুত তওহীদের উদ্যোগে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার বিকেল ৪ টায় একটি র‌্যালি বের হয়ে উপজেলার আমজানখোর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে হেযবুত তওহীদের ঠাকুরগাঁও জেলা আমির শাহাবুল ইসলামের সভাপতিত্বে জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হেযবুত তওহীদ সদস্য মো. মানিক হোসেনের সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মো. আকালু। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইউনিয়ন আ. লীগের সভাপতি নাজিব উদ্দিন, সন্ত্রাস জঙ্গিবাদ দমন কমিটির সাধারন ওমর ফারুক, ঠাকুরগাঁও সদর উপজেলা যুবলীগের সদস্য জাহাঙ্গীর আলম, পঞ্চগড় জেলা আমির আবু সাঈদ, সদস্য আবুল কালাম প্রমুখ।2
বৃষ্টিকে উপেক্ষা করে উক্ত র‌্যালি ও আলোচনা সভায় স্থানীয় গণ্যমাণ্য রাজনৈতিক ব্যক্তিবর্গ, সচেতন মহল সাধারন জনতা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.