Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঠাকুরগাঁওয়ের মোড়লহাট জনতা উচ্চ বিদ্যালয় ভলিবলে চ্যাম্পিয়ন

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী মোড়লহাট জনতা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ শনিবার আন্তস্কুল ভলিবল প্রতিযোগিতায় (ছেলে) জাতীয় চ্যাম্পিয়ন হয়েছে। দলের প্রশিক্ষক বালিয়াডাঙ্গী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম’র হাতে গড়া দলনেতা প্রদ্বিপ কুমারের নেতৃত্বে একাধারে উপজেলা, জেলা, বিভাগীয় এবং রংপুর রাজশাহী চাপা অঞ্চল চ্যাম্পিয়নসহ ময়মনসিংহে অনুষ্ঠিত জাতীয় ভলিবলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ঠাকুরগাঁও জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস, গৃহায়ন ও গণপুর্ত মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি ঠাকুরগাঁও-২ আসনের এমপি আলহাজ দবিরুল ইসলাম ও বালিয়াডাঙ্গী উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সগির হোসেন দলটিকে অভিনন্দন জানিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.