Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ডিগ্রী পরীক্ষায় নকল করায় দিনাজপুরে বহিষ্কার ৭ জন

নকল-nokol-copy-400x221দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে আজ রবিবার অনুষ্ঠিত ডিগ্রী কলেজ পরীক্ষা কেন্দ্রে ইংরেজী পরীক্ষায় চলছে নকলের মহা উৎসব। পরীক্ষা কেন্দ্রের সচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. খাইরুল আলম জানান প্রথম দিনে উপজেলা নির্বাহী অফিসার মো. বজলুর রশিদ পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনের সময় নকল করার অপরাধে ৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করেছে। সরকার যখন নকল মুক্ত পরীক্ষা নিতে বদ্ধ পরিকর তখন নবাবগঞ্জ ডিগ্রী কলেজে নকলের ছড়া ছাড়িতে খোদ অভিভাবক মহল হতাশ হয়ে পড়েছে। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীপক কুমার বণিক এর সাথে যোগাযোগ করা হলে তিনি হতবাক হয়ে জানান বিষয়টি দুঃখজনক।

Leave A Reply

Your email address will not be published.