Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ডিজিটাল বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নাই-রমেশ চন্ত্র সেন এমপি

Thakurgaon-Politecnic-Institiut-Picঠাকুরগাঁও প্রতিনিধি : পানি সম্পদ মন্ত্রনালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতিে রমেশ চন্ত্র সেন এমপি বলেছেন, আমাদের বাংলাদেশকে ডিজিটাল হিসাবে গড়ে তুলতে হলে কারিগরি শিক্ষা ছাড়া কোন বিকল্প নাই,আর ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা সব সময় এই সেক্টরে সাফল্য বয়ে নিয়ে আসছে। আর আমাদের সকলের উচিত এ ডিপ্লোমা শিক্ষার উপরে জোর দেয়া।

বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপরোক্ত কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, ডিজিটাল বাংলাদেশ তথা তথ্যপ্রযুক্তি নির্ভর উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে মধ্যম স্তরের প্রকৌশল শিক্ষাই প্রধান ও মুখ্য ভূমিকা পালন করবে। এ শিক্ষার কোন বিকল্প বর্তমান বিশ্বে নেই। জ্ঞান-বিজ্ঞানে উন্নত জাতিই শুধু তার জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যমে উন্নত জাতিতে পরিনত হতে পারে। বর্তমান সরকার দেশের শিক্ষা ব্যবস্থার আমুল পরিবর্তন আনার জন্য বিশাল কর্মযজ্ঞ শুরু করেছে। ডিপ্লোমা প্রযুক্তিবিদ হিসেবে এরাই হবে ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের অন্যতম কারিগর। তাই তিনি পলিটেকনিক ইনস্টিটিউটের সকল ছাত্র-ছাত্রীদের মনোযোগ দিয়ে লেখা-পড়া করার এবং নিজেদের যোগ্য প্রকৌশলী হিসেবে গড়ে তোলায় মনোনিবেশ করার আহ্বান জানান।

পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ তাজুল ইসলামের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক সাদেক কুরাইশী, সমাজ সেবক এ্যাড. মকবুল হোসেন বাবু , সদর থানা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন আসাদুজ্জামান।

পরে প্রধান অতিথি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীীদের মাঝে পুরস্কার তুলে দেন।

Leave A Reply

Your email address will not be published.