Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ডিমলায় শুভ গ্রাম বিদ্যুতায়ন ও আলোচনা সভা অনুষ্টিত


নুরনবী ইসলাম মানিক, ডিমলাঃ
নীলফামারীর ডিমলায় পল্লীবিদ্যুৎ সমিতির উদ্যোগে শুভ গ্রাম বিদ্যুতায়নের উদ্ধোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে ডিমলা উপজেলার নাউতারা নিজপাড়া সোনামনি ডাঙ্গা মাঝিপাড়া গ্রামে ২১লক্ষ ৩৯ হাজার টাকা ব্যয়ে ১.৪২৬কি: মি: বিদ্যুৎ লাইনের উদ্ধোধন করা হয়। উদ্ধোধন অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) সুলতান নাসিমুল হক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী জেনারেল ম্যানেজার (সদস্য সেবা) মতিউর রহমান।
বাবু জ্যোতিষ চন্দ্র রায়ের সভাপতিত্বে উক্ত গ্রামের সোনামনি ডাঙ্গা মাঠে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা বাবু দ্বীপক চন্দ্র রায়, বিশিষ্ট ঠিকাদার আশিক ইমতিয়াজ মোর্শেদ মনি, ডিমলা পল্লীবিদ্যুতের এরিয়া অফিসের ইনর্চাজ রবিউল ইসলাম, ওয়ারিং পরিদর্শক দুলু মিয়া প্রমুখ। আলোচনা সভায় পল্লীবিদ্যুতের কর্মচারী সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও শতাধিক বিদ্যুৎ গ্রাহক উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.