Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ডিসেম্বরে কোনো খেলার সুযোগ দেখছেন না পাপন

papon২০১৫ বিশ্বকাপ থেকেই টানা ম্যাচ খেলছে বাংলাদেশ ক্রিকেটদল। সর্বসাকুল্যে ছুটি পেয়েছে দুই থেকে তিন সপ্তাহ। জাতীয় দলের ম্যাচ না থাকলেও তারা ব্যস্ত থাকেন অনুশীলনে। পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষ করে সামনেই আছে অস্ট্রেলিয়ার সাথে টেস্ট সিরিজ।

সামনে আছে ন্যাশনাল ক্রিকেট লিগ(এনসিএল), বাংলাদেশ ক্রিকেট লিগ(বিসিএল), বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল)। এছাড়া সামনেই এশিয়াকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ। এতসব টুর্নামেন্টের পরে আর অন্য কোন দেশের সাথে খেলার সময় এবছরে হবেনা এমনটাই ইঙ্গিত দিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। বছরের শেষের দিকে পাকিস্তানের সাথে কোন সিরিজ খেলা হবে কিনা প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এই ডিসেম্বরে কোনো দলের সাথে খেলার সুযোগ আমি দেখছি না। কারণ তখন আমাদের বিপিএল হবে। এর আগে অস্ট্রেলিয়া আসছে। তারপর এশিয়া কাপ হবে।

তারপর বিশ্বকাপ। জানুয়ারিতে আবার জিম্বাবুয়ে আসবে। এর মাঝখানে আমাদের আপাতত কোনো সুযোগ নেই। আমাদের পক্ষ থেকে এই মুহূর্তে কোনো উদ্যোগ নেই।’ তিনি আরো বলেন, ‘পাকিস্তান সফর নিয়ে আনুষ্ঠানিক কোনো কথাবার্তা হয়নি। তবে ওদের সাথে কিছু কথা হচ্ছে। আরো কয়েকটি দেশের সাথে হচ্ছে। এ সব বিষয়ে আইসিসির পরবর্তী সভায় সামনাসামনি বসে হয়তো আলোচনা করা যাবে। আইসিসির এফটিপির বাইরে গিয়ে যদি কোনো সিরিজ খেলার সম্ভাবনা জাগে, তবে আইসিসির অনুমতি নিয়েই খেলতে হবে।’

বাংলাদেশেরপত্র/এডি/এস

Leave A Reply

Your email address will not be published.