Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ডুমুরিয়ার মাগুরাঘোনা ইউনিয়নে আবুল কালাম শামছুদ্দিনের সংবাদ সম্মেলনঃ

download

মোঃ জিয়ায়ুর রহমান, চুকনগর, খুলনা॥ ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম শামছুদ্দিনের সংবাদ সম্মেলনে জেলা ও উপজেলা বিএনপি নেতৃবৃন্দের স্বেচ্ছাচারিতার অভিযোগ করেছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা আ’লীগ নেতা অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলামের চুকনগর ব্যক্তিগত কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে আবুল কালাম শামছুদ্দিন বলেন তিনি ইউনিয়ন বিএনপি’র ১নং যুগ্ম আহ্বায়ক। আসন্ন ইউপি নির্বাচনে দলীয় সিদ্ধান্তে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনী প্রচার প্রচারণা করে আসছেন। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন খুলনা জেলা এবং ডুমুরিয়া উপজেলা বিএনপি’র স্বেচ্ছাচারিতার শিকার হয়েছি। সেখানে কোন সুশৃঙ্খলা নেই। টাকার বিনিময়ে নেতা-কর্মীর মূল্যায়ন সঠিকভাবে হচ্ছে না। আসন্ন নির্বাচনে বিএনপি’র প্রার্থী হওয়া স্বত্ত্বেও নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশকে উপেক্ষা করে জেলা কমিটির সাধারণ সম্পাদকের নেতৃত্বে মাগুরাঘোনা ইউনিয়ন বিএনপিতে বিতর্কিত লোক দ্বারা কমিটি গঠন করা হয়েছে। বিদ্রোহী প্রার্থী নজরুল ইসলামের পক্ষে জেলা কমিটি দ্বারা তার পক্ষপাতিত্ব করা হচ্ছে। ইউনি
য়ন কমিটির বিএনপি’র তৃণমূল নেতা-কর্মী তার বহিঃষ্কার আদেশ চাওয়া স্বত্তেও জেলা কমিটি দ্বারা বহল রাখা এবং মাগুরাঘেনা ইউনিয়ন বিএনপি দ্বিধাদন্ধের কারণে দলীয় নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছি ও প্রার্থীতা প্রত্যাহার ঘোষণা করছি।

জে-থার্টিন/বিপি খুলনা

Leave A Reply

Your email address will not be published.