Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ড্র ফতুল্লা টেস্ট

শেষ পর্যন্ত ড্র হলো বৃষ্টির আধিপত্যের বাংলাদেশ ভারতের ফতুল্লা টেস্ট।  পুরো ম্যাচে ১৫ সেশনের মধ্যে খেলা হয়েছে মাত্র ৭ সেশন। আর এতে সাদা পোশাকে ১৩ তম ড্রয়ের স্বাদ পেলো টাইগাররা।

এর আগে, বেরসিক বৃষ্টির কবলে থাকা টেস্টের পঞ্চম ও শেষ দিনে ২৫৬ রানে অল আউট হয় বাংলাদেশ। পরে ফলোঅনে পড়া টাইগাররা, দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ২৩ রান করলে দু’দলের অধিনায়ক ড্র মেনে নেন।

গত কয়েকদিন ফতুল্লা টেস্টে আলোচনার নাম বৃষ্টি। যার ধারাবাহিকতায় পঞ্চম দিনের প্রথম সেশনের খেলা মাঠে গড়ায়নি। পরে দ্বিতীয় সেশনে খেলা গড়ালে, শুরুতেই আঘাত হানেন ভারতীয় স্পিনার অশ্বিন। সাকিবকে ৯ রানে ফেরানোর পর, হরভজন আউট করেন ব্যক্তিগত ৭২ রান করা ইমরুলকে। চাপে পড়ে বাংলাদেশ। সেই চাপ সামলানোর চেষ্টা করে সৌম্য ৩৭ ও লিটন ৪৪ রান করলেও লাভ হয়নি। ফলোঅনে পড়ে টাইগাররা।

ভারতের পক্ষে অশ্বিন নেন ৫ উইকেট। এরপর চ্যালেঞ্জ নেয়া ভারত, মুশফিকদের আবারো ব্যাট করতে পাঠায়। এতে তামিম ও ইমরুল দ্বিতীয় ইনিংসে বিনা ২৩ রান তুললে টেস্টের ভাগ্য ড্র মেনা নেয়া হয়।

প্রথম ইনিংসে ভারত ৬ উইকেটে ৪৬২ রানে ইনিংস ঘোষণা করেছিলো। ম্যাচ সেরা হয়েছেন শিখর ধাওয়ান

Leave A Reply

Your email address will not be published.