Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০কি. মি. তীব্র যানজট

downloadঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে ট্রাক বিকল হয়ে পড়ায় সকাল থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। গাজীপুরের চন্দ্রা থেকে টাঙ্গাইলের নাটিয়াপাড়া পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। আজ শনিবার ভোর পাঁচটা থেকে যানজট শুরু হয়। সকাল ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত যানজট চলতে থাকে।

শনিবার ভোরে একটি ট্রাক বিকল হয়ে গেলে সড়কে যানজট শুরু হয়। এ সময় থেমে থেমে কিছু গাড়ি যেতে পারলেও পরে তীব্র জটের কারণে যাত্রীরা দুর্ভোগে পড়েন।

মির্জাপুরের ট্রাফিক পরিদর্শক সাজেদুল ইসলাম জানান, নাটিয়াপাড়াতে হাইপ্রেসার সিএনজি স্টেশনের সামনে একটি বাস ও ট্রাকের সংঘর্ষ হয়। এরপর যানজট শুরু। বাস ও ট্রাক সরিয়ে নিলেও যানজট কমছে না।

Leave A Reply

Your email address will not be published.