Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঢাকাই রিকশায় চড়ে লন্ডনে মিম

mim
বিনোদন ডেস্ক:
বাংলাদেশের ব্যস্ততম অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। মাসের প্রায় ৩০ দিনই তাকে ব্যস্ত থাকতে হয় শুটিংয়ের কাজে। তিনি বর্তমানে লন্ডন অবস্থান করছেন তার নতুন চলচ্চিত্র ‘গুড মর্নিং লন্ডন’ এর শুটিংয়ের কাজে। ঢাকা শহরের রিকশা যে লন্ডনেও পাওয়া যাবে এটা ভাবতে পারেননি তিনি। তাই তো রিকশা দেখেই মহা খুশি এই নায়িকা। লন্ডনী রিকশা চালকের রিকশায় চড়েও বসলেন। ঘুরলেন কিছুক্ষণ। তবে চলচ্চিত্রের শুটিংয়ের জন্যই লন্ডনী রিকশায় চড়তে হয়েছে তাকে। ‘গুড মর্নিং লন্ডন’ মডেল ও অভিনেত্রী তানিয়া আহমেদ পরিচালিত প্রথম চলচ্চিত্র। ৩০ আগস্ট থেকে লন্ডনে শুরু হয়েছে এর শুটিং। এটিই হবে প্রথম বাংলাদেশি চলচ্চিত্র যার পুরোটাই শুটিং হবে লন্ডনে। ২৯ আগস্ট তানিয়া আহমেদ তার শুটিং ইউনিউট নিয়ে লন্ডন পৌঁছান। তানিয়ার সঙ্গে লন্ডনে গিয়েছেন তারিক আনাম খান, মীর সাব্বির, মিশু সাব্বির, সাজু মুনতাসির, সাজ্জাদ প্রমুখ। রায়হান খানের কাহিনী ও চিত্রগ্রহণে চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করবেন এস আই টুটুল, হাবীব ও জে কে।

Leave A Reply

Your email address will not be published.