Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঢাকার মাঠে আশার আলো চড়াচ্ছে ঠাকুরগাওয়ের প্রমিলা ফুটবলাররা


রাণীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাওয়ের রাণীশংকৈল রাঙ্গাটুঙ্গি ইউনাইটেডের প্রমিলা খেলোয়াড়রা ঢাকার মাঠে অনুর্ধ -১৪ ফুটবলে আশার আলো ছড়াচ্ছে। বেষ্ট রানার-আপ হিসেবে টুর্নামেন্টে অংশ গ্রহণ করলেও অপরাজিত ভাবে ৭ পয়েন্ট পেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে দলটি। নিজ গ্রুপের খেলায় কমলাপুর ষ্টেডিয়ামে ৫ ডিসেম্বর ৩-০ গোলে খাগড়াছড়ি জেলা দলকে, ৭ ডিসেম্বর ১-১ গোলে সাতক্ষিরা দল ও ৯ ডিসেম্বর ২-০ গোলে কুষ্টিয়া দলকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে খেলার গৌরব অর্জন করেছে। ১২ ডিসেম্বর বঙ্গবন্ধু জাতীয় ষ্টেডিয়ামে সেমিনাইলান খেলায় অংশ গ্রহণ করবে। সাথে থাকা দলের পৃষ্ঠপোষক অধ্যক্ষ মোঃ তাজুল ইসলাম সকলের দোয়া কামনা করেছেন।

Leave A Reply

Your email address will not be published.