Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঢাবির রেজিস্ট্রার রেজাউর রহমানকে অব্যাহতি

DU2ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমানকে অব্যাহতি দেয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর স্মারকগ্রন্থের একটি অংশে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি লেখার দায়ে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আমজাত আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার দুপুর থেকে উপাচার্যের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। এ সময় তারা রেজিস্ট্রারের পদত্যাগ দাবি জানান। বিক্ষোভ মিছিল থেকে উপাচার্যের গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে। পরে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমানকে অব্যাহতি দেয়া হয়।
এদিকে, শেষ খবর পাওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ তাদের বিক্ষোভ কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেছে। তবে আগামী ১৭ জুলাইয়ের মধ্যে ‘জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি’ লেখার অপরাধে সংশ্লিষ্ট সবাইকে অব্যাহতি ও বিচারের আওতায় আনতে হবে অন্যথায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করার হুশিয়ারি উচ্চরণ করা হয়েছে।
এছাড়া যেখান থেকে বাংলাদেশের সব আন্দোলনের শুরু সেই বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিকৃতি করার অপরাধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে বলে জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

 

Leave A Reply

Your email address will not be published.