Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

তাজিকিস্তানের সঙ্গে ৫-০ গোলে হারল বাংলাদেশ

file (1)

ঘরের মাঠে বাংলাদেশকে ৫-০ গোলে হারিয়েছে তাজিকিস্তান। এ নিয়ে তৃতীয়বারের মতো ৫-০ গোলে তাজিকিস্তানের কাছে হারল বাংলাদেশ। বৃহস্পতিবার রাতে এশিয়া কাপের বাছাইপর্বের ম্যাচে তাজিকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ।২০০৭ সালে বিশ্বকাপ বাছাইপর্বে ৫-০ গোলে হেরেছিল। এরপর গেল বছর নভেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বের ফিরতি ম্যাচে তাদের মাঠে একই ব্যবধানে হেরেছিল মামুনুলরা।

বৃহস্পতিবার তাজিকিস্তানের হয়ে গোল করেন ফরোয়ার্ড জাহঙ্গির এরগাশের (১৯ ও ৩০ মিনিটে), উমর বয়েভ (৩৩ মিনিটে), দাবরাজভ (৪৯) ও উমেদজাভ শারিভব (৭১ মিনিটে)।

৭ জুন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তাজিকিস্তানের বিপক্ষে ফিরতি লিগে মাঠে নামবে বাংলাদেশ।

২০০৩ সাল থেকে ২০১৬ সালের ২ জুন পর্যন্ত ১৩ বছরে বিশ্বকাপ বাছাইপর্ব, এফসি চ্যালেঞ্জ কাপ, আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ও এশিয়া কাপের বাছাইপর্বের ম্যাচে ৯ বার তাজিকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ।

তার মধ্যে একবার মাত্র জয়ের মুখ দেখেছে বাংলাদেশ। ২ বার ড্র করেছে। হেরেছে ৬ বার। তার মধ্যে ২-০ ব্যবধানে হার দুইবার। বাকি সবগুলোতে পাঁচের অধিক গোলের ব্যবধানে হেরেছে লাল-সবুজের জার্সিধারীরা।

বৃস্পতিবার এশিয়া কাপের বাছাইপর্বের অন্য ম্যাচে চাইনিজ তাইপে ২-২ গোলে ড্র করে কম্বোডিয়ার সঙ্গে। ভারত ১-০ গোলে হারায় লাওসকে। আর মালয়েশিয়া ৩-০ ব্যবধানে হারায় তিমুরকে। আর ইয়েমেন ২-০ গোলে হারায় মালদ্বীপকে।বিডিপি/আমিরুল

Leave A Reply

Your email address will not be published.