Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

তিউনিসিয়ায় ছয় পুলিশ কর্মকর্তা বরখাস্ত

0515আন্তর্জাতিক ডেস্ক:

জাদুঘরে বন্দুকধারীদের হামলায় ২৩ জন নিহতের ঘটনায় তিউনিসিয়ায় ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। এদের মধ্যে রাজধানী তিউনিসের পুলিশ প্রধানও রয়েছে। ‘নিরাপত্তা ঘাটতি’র অভিযোগে সোমবার তাদের বরখাস্তের আদেশ দেন প্রধানমন্ত্রী হাবিব এসিদ। তিউনিসের বার্দো জাদুঘরে বুধবার বন্দুকধারীদের হামলায় ২০ পর্যটকসহ ২১জন নিহত হয়। পরে পুলিশের সাথে গুলিবিনিময়ে দুই বন্দুকধারী নিহত হয়। ইসলামিক স্টেট এ হামলার দায় স্বীকার করেছে। রোববার প্রেসিডেন্ট বেজি সাঈদ জানিয়েছেন, হামলাকারীরা সংখ্যায় তিনজন ছিল। প্রধানমন্ত্রীর যোগাযোগ বিষয়ক বিভাগের পরিচালক মোফদি মাসিদি জানান, গত রাতে প্রধানমন্ত্রী জাদুঘরের আশেপাশের এলাকা পরিদর্শন করেছেন এবং সেখানে নিরাপত্তার ঘাটতি দেখতে পেয়েছেন। তাই তিনি তিউনিস পুলিশ প্রধান ও বার্দো এলাকার পুলিশ প্রধানসহ বেশ কয়েকজন কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেন।

Leave A Reply

Your email address will not be published.