Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

তিস্তা কলেজ টেলিভিশন টি টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

tista

জাহাঙ্গীর আলম রিকো, হাতীবান্ধা সংবাদদাতা: লালমনিরহাটের হাতীবান্ধা ও নীলফামারীর ডালিয়া সীমান্তে অবস্থিত তিস্তা কলেজে গতকাল শুক্রবার উক্ত কলেজ মাঠে টেলিভিশন টি টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলায় চাপানী হাট একাদশকে সটিবাড়ী বাবুপাড়া একাদশ ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। খেলায় চাপানী একাদশ তাদের নির্ধারিত খেলায় সব কটি উইকেট হারিয়ে ৭৫ রান সংগ্রহ করেন। সটিবাড়ী বাবুপাড়া একাদশ ৫উইকেট হাতে রেখে ৭৫ রান সংগ্রহ করেন। ডালিয়া বন্ধু একাদশের আয়োজনে উক্ত ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ বিজয়ী দলের উইকেট কিপার কাম ব্যাটসম্যান জুয়েল।বিজয়ী দলের অধিনায়ক সঞ্চিত’র হাতে ট্রফি তুলে দেন খালিশ চাপানী ইউপি চেয়ারম্যান শাসসুল হুদা,টেপা খড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম ও ডালিয়া বন্ধু একাদশের সভাপতি ময়েজ হোসেন খন্দকার। এতে বক্তব্য রাখেন বিশিষ্ট পাথর ব্যবসায়ী কামরুজ্জামান সরকার, ইউনিয়ন ছাত্রলীগ মইনুল হক, প্রভাষক রফিকুল ইসলাম,সোহরাব হোসেন প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.