Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

তিস্তার জেগে ওঠা বালু চরে চাষ হচ্ছে মিষ্টি কুমড়া

Gangacharae Tistar chore Kumra.....7.3.15গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের গঙ্গাচড়া উপজেলার খরস্রোতা তিস্তার জেগে ওঠা বালু চরে তিস্তা পাড়ের কৃষকরা চাষ করছেন মিষ্টি কুমড়া।  শনিবার সরেজমিন উপজেলার উত্তর কোলকোন্দ মটেরপাড়, দক্ষিণ কোলকোন্দ, মীরপাড়া, ধামুর, শংকরদহ, মহিপুর, চর ইশরকুল ঘুরে দেখা গেছে কৃষক কৃষাণীর ব্যস্ত সময় পার করছেন কৃমড়া ক্ষেত পরিচর্যায়।

কৃষক ইলিয়াছ, মেজর, মতি মিয়া, হরিকান্ত চন্দ্র রায়, কৃষাণী আরতী রাণী, মুসো রাণী রায় জানান, কুমড়া বীজ বপন থেকে কুমড়া পরিপক্ক হওয়া পর্যন্ত সময় লাগে ৭০ থেকে ৭৫ দিন। বর্তমানে তারা বেসরকারী সংস্থা ইউএসএআইডি, এসডব্লিউএফএফ ও প্রাক্টিক্যাল এ্যাকশন বাংলাদেশ এর সহযোগীতায় ও তদারকির মাধ্যমে উন্নতমানের দেশী কুমড়ার চাষ করছেন। প্রতি পিস কুমড়া ২৫ টাকা থেকে প্রকারভেদে ৪০ টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে। কিন্তু বর্তমানে রাজনৈতিক অস্থিরতার কারণে কুমড়ার ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হওয়ার আশংকা করছেন স্থানীয় কৃষক কৃষাণীরা। বেসরকারী সংস্থা ইউএসএআইডি, এসডব্লিউএফএফ ও প্রাক্টিক্যাল এ্যাকশন বাংলাদেশ এর গ্রুপ সমন্বয়কারী অঞ্জলী রায় বলেন, বেসরকারী সংস্থার পাশাপাশি সরকারী সরকারী সহযোগীতা পেলে এ অঞ্চলের কুমড়া দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানী করা সম্ভব হতো। উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান চলতি মৌসুমে তিস্তার চরে প্রায় ৮০ হেক্টর জমিতে মিষ্টি কুমড়ার চাষ হচ্ছে। চাষীদেরকে এনজিও’র পাশাপাশি কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণও নিয়মিত পরামর্শ প্রদান করছেন।

Leave A Reply

Your email address will not be published.