Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

তিস্তার বানবাসীদের মাঝে ত্রাণ বিতরণ সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর

রাহেবুল ইসলাম টিটুল কালীগঞ্জ: লালমনিরহাটে বন্যার্ত লোকজনের মাঝে ত্রাণ বিতরণ করেছেন স্থানীয় সাংসদ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ । আজ সোমবার সকালে লালমনিরহাট জেলার আদ্দিতমারী ও কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নে হাজিরহাট বৈরাতী আমিনগঞ্জ ও ইউনিয়নে ভোটমারী এলাকার কয়েক হাজার বন্যার্ত পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন তিনি। ত্রাণ ও দুযোর্গ ব্যবস্থাপনা অধিদফতর এ ত্রাণ বিতরণের আয়োজন করেন। তুষভান্ডার উপজেলা চেয়ারম্যান জনাব মাহবুবুজ্জামান আহমেদ. এর সভাপতিত্বে উক্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, তুষভান্ডার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব নুরইসলাম ৩নং ইউ পি সদস্য জনাব আহমেদ হোসেন , কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন, কালীগঞ্জ আওয়ামী যুব লীগের সভাপতি রেফাশ রাঙ্গা ও কালীগঞ্জ প্রেস ক্লাব সভাপতি জনাব হেলান হোসেন। পরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বন্যার্ত এলাকা পরিদর্শন করেন। এবং স্থানীয় নেতা কর্মীবৃন্দ সাথে ছিলেল।

Leave A Reply

Your email address will not be published.