Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

তেঁতুলিয়ায় গাঁজাসহ মাদক ব্যাবসায়ী আটক

পঞ্চগড় প্রতিনিধি:
তেঁতুলিয়ায় গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলায় বুড়াবুড়ি বাজারে সফিকুল (৩৭) নামে এক মাদক ব্যাবসায়ীকে ৮০০ গ্রাম গাঁজা সহ হাতেনাতে আটক করে তেঁতুলিয়া মডেল থানার পুলিশ।

ঘটনাস্থল ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া মডেল থানার পুলিশ কর্মকর্তার নেতৃত্বে এ এস আই মোখলেস এ এস আই দীনবন্ধু ও এ এস আই ফারুক তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি বাজারে এই অভিযান চালিয়ে ৮০০ গ্রাম গাঁজা সহ সফিকুল (৩৭) নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করে।

সফিকুল এলাকার দরগাসিং গ্রামের সোহরাব আলীর ছেলে। তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবু ছায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এব্যাপারে নিয়মিত ধারায় মামলা দিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Leave A Reply

Your email address will not be published.