Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

তেঁতুলিয়ায় ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে পাথর উত্তোলন বন্ধে মত বিনিময় সভা অনুষ্ঠিত

CIMG6324

তেঁতুলিয়া প্রতিনিধি, পঞ্চগড় : পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে পাথর উত্তোলন বন্ধের লক্ষে সোমবার বিকাল ৪ টায় মাঝিপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন আহাম্মেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধিনায়ক ১৮ বিজিবি লে: কর্ণেল মো:আরিফুল ইসলাম, পঞ্চগড় পুলিশ সুপার মো: আবুল কালাম আজাদ এবং তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যান মো: রেজাউল করিম শাহিন। সভায় সভাপতিত্ব করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন। সভায় আরও উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক মো: আবু সালেক, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেড এম আসাদুজ্জামান, তেঁতুলিয়া উপজেলা বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তি যোদ্ধা মো: ইয়াসিন আলী মন্ডল, সাধারন সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক কাজী মাহমুদুর রহমান ডাবলু, তেঁতুলিয়া উপজেলা জাসদ এর সাধারন সম্পাদক মো:রিয়াজুল মোল্লা, তেঁতুলিয়া উপজেলা মহিলা ভাইস চেয়াম্যান, সাবেক তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যান ও শ্রমিক নেতা মো: মুক্তারুল হক মুকু, ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, শ্রমিক, সাধারন জনগণ, সকল রাজনৈতিক নেতা কর্মী সহ অনেকে।

Leave A Reply

Your email address will not be published.