Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

তেঁতুলিয়ায় নিরাপদ সড়কের দাবীতে মানববন্ধন

মমতাজ আলী, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ “পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নিরাপদ সড়কের দাবীতে মানববন্ধন করেছে স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা। সোমবার (২২ অক্টোবর) সকালে সারাদেশের ন্যায় তেঁতুলিয়া সদরসহ উপজেলার ভজনপুর বেগম খালেদা জিয়া দ্বি-মুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টা ব্যাপি মানববন্ধনে ভজনপুর বেগম খালেদা জিয়া দ্বি-মুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ প্রায় সাড়ে তিনশ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এসময় উপস্থিত ছিলেন, বেগম খালেদা জিয়া দ্বি-মুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজিরুল ইসলাম, তেঁতুলিয়া হাইওয়ে থানার পুলিশ সদস্যরা।

Leave A Reply

Your email address will not be published.